বই রিভিউঃপ্যারাডক্সিক্যাল সাজিদ by আরিফ আজাদ

বই রিভিউঃ০২


বই : "প্যারাডক্সিক্যাল সাজিদ"
লেখক : আরিফ আজাদ
প্রকাশনা: গার্ডিয়ান(১ম প্রকাশ: ৯ফেব্রুয়ারী-২০১৭)
মূল্য : ৩০০/-
পৃষ্ঠা : ১৬০
কাহিনী সংক্ষেপ:
কাহিনীর শুরুতে লেখকের চরিত্র সাজিদের উক্তি ও তার সম্পর্কে মন্তব্যের দুটো লাইন দিয়ে শুরু করব,তা হলো:
উক্তি- "যাকে দেখিনা,যার পক্ষে কোন প্রমাণ নেই,
তাকে কি করে বিশ্বাস করি?"
মন্তব্য - "...দেখিস, এমন একদিন আসবে যেদিন
যুবকেরা সাজিদ হতে চাইবে,ঠিক তোর মতো"
উক্ত উক্তি দুটো থেকে কিছুটা আন্দাজ করা যায় বইটির গ্রহণযোগ্যতা কতটা(?)
যুক্তির গ্যাঁড়াকলে ফেলার নানা প্রচেষ্টা অগ্রাহ্য করে সঠিক বাটখারায় নিঃসংশয়ে ক্ষুরধার ও অকাট্য ব্যাখ্যা দিয়ে রচিত বইটি।
গল্পের ছকে সাজানো যথোপযুক্ত যুক্তি প্রয়োগে বিজ্ঞান ও ধর্মের সূক্ষ্মাতিসূক্ষ্ম পার্থক্য,
জটিল ও বিতর্কিত প্রশ্নের উন্মুক্ত ও মোক্ষম জবাবসহ অল্পবিদ্যা ভয়ংকরী,ইসলাম বিদ্বেষী, অবিশ্বাসীদের ধর্মকেন্দ্রিক জটিলতর চ্যালেঞ্জিং কথার সুশৃঙ্খল ও সাবলীল ব্যাখ্যা গল্প ও সাহিত্যরসের আলোকে উত্থাপন করা হয়েছে লেখনীর সবটা জুড়ে..
স্রষ্টা ও সৃষ্টি, ধর্ম বনাম বিজ্ঞানসহ নানামুখী যুক্তিতর্ক উপস্থাপন যা খুবই যুগোপযোগী এবং নান্দনিক উৎকর্ষ সাধন করে,
এক বিশ্বাসী তরুণ লেখক আরিফ আজাদের রচিত "প্যারাডক্সিক্যাল সাজিদ" বইটি এককথায় অসাধারণ।


পাঠ প্রতিক্রিয়া :


বইটি সম্পর্কে মন্তব্য বা অনুভূতি ব্যক্ত করবার মত আমার জানা শব্দসম্ভার সমৃদ্ধ বা যথেষ্ট নয়,
তবে পাঠককে একবারের জন্য হলেও জ্ঞানগর্ভ ও যুগোপযোগী বইটি পড়বার আহ্বান ও অনুরোধ করবো।
হ্যাপি রিডিং।

 
রেটিং :৪.৫/৫

রিভিউ দিয়েছেনঃ অপ্সরা শ্রেয়সী  
 বিভাগঃনির্বাচিত রিভিউ

Comments